জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সাধারণ জিজ্ঞাসা

অনলাইন আবেদন সম্পর্কিত সাধারণ প্রশ্ন ও উত্তর

ক্রীড়া শিক্ষা বৃত্তির জন্য কীভাবে আবেদন করব?

প্রথমে নিবন্ধন করে লগইন করুন। এরপর আবেদন অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিন।

আবেদন করার আগে কি নিবন্ধন করতে হবে?

হ্যাঁ। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

আবেদনপত্রের অবস্থা কীভাবে দেখব?

আপনার অ্যাকাউন্টে লগইন করে আমার আবেদনসমূহ থেকে সংশ্লিষ্ট আবেদনের বিস্তারিত ও বর্তমান অবস্থা দেখতে পারবেন।

ট্র্যাকিং নম্বর কেন সংরক্ষণ করতে হবে?

আবেদন জমা দেওয়ার পরে পাওয়া ট্র্যাকিং নম্বরটি আপনার আবেদন শনাক্ত করতে কাজে লাগে। তাই এটি সংরক্ষণ করুন।

পাসওয়ার্ড ভুলে গেলে কী করব?

লগইন পেজের পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে গিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে OTP-এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেটের প্রক্রিয়া শুরু করুন।

ব্যাংকের তথ্য পরিবর্তন করা যাবে কি?

হ্যাঁ, আবেদন জমা দেওয়ার পর ব্যাংকের তথ্য শুধুমাত্র একবার পরিবর্তন করতে পারবেন। একবার পরিবর্তন করার পর পুনরায় ব্যাংকের তথ্য পরিবর্তন করার সুযোগ থাকবে না।

আবেদন জমা দেওয়ার পর কী করতে হবে?

ট্র্যাকিং নম্বরটি সংরক্ষণ করুন এবং প্রয়োজন অনুযায়ী লগইন করে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন।

আপনার প্রশ্নের উত্তর এখানে না থাকলে যোগাযোগ পেজ অথবা মতামত ফরম ব্যবহার করতে পারেন।